চাঁদপুর ঘাট থেকে লঞ্চ ছাড়বে মধ্যরাত পর্যন্ত

চাঁদপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৮:০৯আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৮:১১

চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় নতুন নির্দেশনা অনুযায়ী সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করতে পারবে। তবে ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ গন্তব্যে ছেড়ে যাবে রবিবার (১ আগস্ট) মধ্যরাত পর্যন্ত। চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাত্রী চাহিদা অনুসারে মধ্যরাত পর্যন্ত লঞ্চ ছাড়া যাবে। সেই আলোকে চাঁদপুর লঞ্চঘাট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নতুন কোনও নির্দেশনা না পেলে এরপর এখান থেকে লঞ্চ ছেড়ে যাবে না। কারণ, মধ্যরাতে যে লঞ্চগুলো ছেড়ে যাবে সেগুলো গন্তব্যে পৌঁছাতে সকাল হয়ে যাবে।

স্বাস্থ্যবিধির বিষয়ে কায়সারুল ইসলাম বলেন, যাত্রীদের এত বেশি চাপ সামাল দেওয়া কঠিন। কেউ কথা শুনছে না। যে যার মতো লঞ্চে উঠছে। বাঁধা দিলে উল্টো আমাদের উপর চড়াও হয়।

ঘাট ঘুরে দেখা গেছে, চাঁদপুর লঞ্চঘাটে রবিবার সকাল ৯টার পর থেকেই ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। করোনা সংক্রমণরোধে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে। এক পর্যায়ে সময় শেষ হয়ে যাওয়ায় এবং যাত্রীদের চাপ থাকায় চাঁদপুর টার্মিনাল থেকে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণাও দেয় বিআইডব্লিউটিএ। পরে সময় বৃদ্ধির নতুন নির্দেশনা পেয়ে আবারও লঞ্চ ছেড়ে যাওয়ার অনুমতি দেন বন্দর কর্মকর্তা।

এদিকে বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লঞ্চ চলাচল অব্যাহত থাকবে, এমন একটি নির্দেশনা আমরা পেয়েছি। 

/এসএইচ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী