১২ কোটি টাকা আত্মসাৎ, ২ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০২১, ২০:৫১আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫১

পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ১১ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (৪ আগস্ট) বিকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন– ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভিপি  ইফতেখার উদ্দিন আহমেদ, পি অ্যান্ড আর ট্রেডার্সের মালিক ইসলাহ উদ্দিন জাহান আনসারী, রিটজ মেরিন এন্টারপ্রাইজের মালিক মো. এমদাদুল হাসান ও সেভেন সিজের মালিক তারেকুজ্জামান। অভিযুক্তদের মধ্যে দুই ব্যাংক কর্মকর্তা ব্যাংক এশিয়ার শেখ মুজিব রোড শাখায় কর্মরত আছেন। 

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন বাংলা ট্রিবিউনকে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তাদের গ্রেফতারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত পাঁচ জন ২০১৯ সালের জুন থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত পরস্পর যোগসাজশে ১২২টি লেনদেনের মাধ্যমে রেমিট্যান্স, ফরেন ব্যাংক গ্যারান্টি কনফারমেশন চার্জ, এলসি পেমেন্টের অতিরিক্ত অর্থসহ নানান খাতের ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা নিজেদের তিনটি অ্যাকাউন্টে কৌশলে নিয়ে নেন।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের