দেড় কিলোমিটার হেঁটে চাচাকে মাথায় করে হাসপাতালে 

কুমিল্লা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ০০:২৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০২:৪৫

কুমিল্লার মুরাদনগরে অসুস্থ চাচাকে টুকরিতে বসিয়ে মাথায় করে প্রায় দেড় কিলোমিটার হেঁটে হাসপাতালে নিয়ে গেছেন ভাতিজা জয়নাল আবেদিন। বুধবার (০৪ আগস্ট) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, আব্দুল জলিল (৭৫) পরমতলা গ্রামের বাসিন্দা। সকাল ১০টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাস্তার বেহাল দশার কারণে গ্রামের রাস্তায় যানবাহন পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় চাচাকে মাথায় করে হাসপাতালে নিয়ে যান ভাতিজা জয়নাল।

স্থানীয়রা জানান, পরমতলা পশ্চিমপাড়া হাজি বাড়ি থেকে লক্ষ্মীপুর চরখখোলা হয়ে দারোরা বাজার পর্যন্ত আগে তিন চাকার যানবাহন চলতো। বর্তমানে রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চার গ্রামের প্রায় নয় হাজার মানুষ ভোগান্তিতে পড়ে। বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসার প্রয়োজন হলে বিড়ম্বনায় পড়েন স্বজনরা। 

মুগসাইর গ্রামের আব্দুস ছালাম মাস্টার বলেন, বয়স্ক কেউ অসুস্থ হলে স্বজনদের ঘুম হারাম হয়ে যায়। খাটিয়ায় করে স্বজনদের নিয়ে রাস্তা পাড়ি দিতে হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা কম, তাদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। কারণ লোক ভাড়া করে চিকিৎসার জন্য স্বজনদের হাসপাতালে নিতে হয়।

পরমতলা গ্রামের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, চার কিলোমিটার রাস্তা দিয়ে পরমতলা, লক্ষ্মীপুর, মুগসাইর ও দারোরা গ্রামের কয়েকশ শিক্ষার্থীসহ প্রায় নয় হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ সব ধরনের মানুষের ভোগান্তি কমবে। গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে একাধিকবার মেরামত করলেও বৃষ্টিতেই রাস্তাটির বেহাল দশা হয়ে যায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) মুরাদনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, রাস্তাটি বৃহত্তর কুমিল্লা উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
গ্রামে ১০ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অতিষ্ঠ মানুষ
অর্ধেকে নেমেছে সরবরাহ, সারা দেশে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান