চট্টগ্রামে ২ দিনে দেড় লক্ষাধিক মানুষ পেলেন টিকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২১, ০০:২০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:২৪

করোনা ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামে আরও ৯ হাজার ৫৭৯ জনকে টিকা দেওয়া হয়েছে। চট্টগ্রামের চারটি উপজেলার ১৮ ইউনিয়নে ক্যাম্পেইনের আওতায় এসব টিকা দেওয়া হয়। এ নিয়ে গত দুই দিনে (শনি ও রবিবার) ক্যাম্পেইনের আওতায় এক লাখ ৫৫ হাজার ৮০৮ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামে এক লাখ ৪৬ হাজার ২২৯ জনকে শনিবার টিকা দেওয়া হয়। ওইদিন চারটি উপজেলার ১৮টি ইউনিয়নে টিকা দেওয়া হয়নি। রবিবার ওইসব ইউনিয়নে টিকা প্রদান করা হয়। ১৮টি ইউনিয়নে রবিবার ৯ হাজার ৫৭৯ জনকে টিকা প্রদান করা হয়।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার ক্যম্পেইনের আওতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ হাজার ৫৯১ জন, বোয়ালখালী উপজেলায় এক হাজার ৮০০ জন, হাটহাজারী উপজেলা ৩ হাজার জন এবং সদ্বীপ উপজেলায় এক হাজার ১৮০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এর মধ্যে ৪ হাজার ৯৫৮ জন পুরুষ, ৪ হাজার ৬২১ জন নারী ছিলেন।

অন্যদিকে রবিবার নিবন্ধনের মাধ্যমে চট্টগ্রামে ২৬ হাজার ৫৭০ জনকে নিয়মিত টিকা প্রদান করা হয়। এর মধ্যে ১১ হাজার ৮৩৫ জনকে সিনোফার্মের, ৯ হাজার ৯১২ জনকে মডার্না এবং ৪ হাজার ৮২৩ জনকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের