কাঁঠাল ও স্কুল ব্যাগ থেকে বের হলো গাঁজা, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ০৯:০৮আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৯:১২

স্কুলব্যাগ ও একটি বড় কাঁঠাল নিয়ে ঘোরাফেরা করছিলেন চার যুবক। তাদের দেখে সন্দেহ হয় র‍্যাব সদস্যদের। চার জনকে তাৎক্ষণিক তল্লাশির প্রস্তুতি নেওয়া হয়। তল্লাশিকালে কাঁঠালটির এক পাশে দাগ দেখে সন্দেহ আরও বেড়ে যায়। দাগ দেওয়া অংশে চাপ দিতেই কাঁঠাল খুলে বেরিয়ে আসে গাঁজা। স্কুল ব্যাগটিতেও গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার গোল চত্বরের যাত্রীছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন—আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. আমিন (৩২), নেত্রকোনার মোহনগঞ্জ থানার বিরামপুরের মো. মানিক মিয়া (২৮), একই এলাকার কাচু চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার সাহা (৩৪) ও কিশোরগঞ্জের কটিয়াদি গনেরগাঁও চন্তিপাড়ার নজরুল ইসলামের ছেলে আলী আকবর (২৪)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁঠাল ও স্কুলব্যাগ থেকে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের