সিএনজি চুরি করে ইঞ্জিন ও রং বদলে বিক্রি করতো তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ আগস্ট ২০২১, ১৬:২৮আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:২৮

চোরাই ছয় সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (উত্তর জোন) সহকারী কমিশনার আরিফ হোসেন। উদ্ধার ছয়টি সিএনজি অটোরিকশার মূল্য ৩৩ লাখ টাকা।

গ্রেফতার ছয়জন হলো মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন প্রকাশ মিজান (৩৯)।

সহকারী কমিশনার আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির চান্দগাঁও থানাসহ মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে ইঞ্জিন, চেসিস নম্বর ও রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরি করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী