কুমিল্লা মেডিক্যালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুন

কুমিল্লা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১৫:২০আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৫:২০

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগীসহ তাদের আত্মীয়-স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শামসুল আলম জানান, করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন রিফিল করার কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন ধরে যায়। তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল ফায়ার সার্ভিসের টিম পরিদর্শন করছে।

কুমিল্লা মেডিক্যালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, অক্সিজেন সিলিন্ডারে লিক হয়ে হালকা আগুনের সূত্রপাত হয়। বড় ধরনের কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আগুনের সংবাদের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা আসলেও আগুন হাসপাতালের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের