ভিক্ষুক সেজে বাসায় চুরির সময় ধরা পড়লো মা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ আগস্ট ২০২১, ২০:১৬আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:১৬

চট্টগ্রামে ভিক্ষুক সেজে বাসায় চুরি করার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ আগস্ট) দুপুরে ডবলমুরিং মডেল থানার মৌলভীপাড়ার কামার গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার দুই নারী সম্পর্কে মা-মেয়ে বলেও তিনি জানান। তারা হলেন পুতুল বেগম (৪০) এবং নারমিন (২০)। 

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার মা-মেয়ে পেশাদার চোর। তারা ছদ্মবেশে বিভিন্ন বাসাবাড়িতে যান। ভিক্ষা দেওয়ার জন্য যখন গৃহকর্তা ভেতরে যান তখন মা-মেয়ে সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং সামনে যা পান তাই নিয়ে আসেন। 

ভেতর থেকে ভিক্ষা আনতে সাধারণত গৃহকর্তার খুব বেশি সময় লাগে না। সর্বোচ্চ ২০-৩০ সেকেন্ড সময় লাগে। তাই এই সময়ে হাতের সামনে যা পান তাই নিয়ে চলে যান মা-মেয়ে। তবে মোবাইল, ল্যাপটপ, মানিব্যাগ তাদের চুরির মূল টার্গেট। আজ এই কায়দায় এক বাসায় চুরি করতে গিয়ে মোবাইলসহ হাতেনাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান