বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও ৩ রোহিঙ্গার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০২১, ১৭:১৮আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৭:১৮

ভাসানচর থেকে পালানোর সময় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও সন্দ্বীপ থানা পুলিশ। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জনের লাশ উদ্ধার করা হলো। 

এর আগে গতকাল রবিবার একই ঘটনায় নিখোঁজ এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করে নৌবাহিনী। আরেক জনকে নোয়াখালীর হাতিয়া থেকে উদ্ধার করা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার (১৬ আগস্ট) সকালে সন্দ্বীপের মগধরা ইউনিয়নের সাগরপাড় এলাকায় একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশটি ভাসানচর থেকে পালানোর সময় ট্রলার ডুবিতে নিখোঁজ এক রোহিঙ্গার বলে আমরা নিশ্চিত হয়েছি।

অন্যদিকে কোস্টগার্ডের পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, গত দুই দিনে দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের মধ্যে সন্দ্বীপের সারিকাইত এলাকার উপকূলবর্তী সাগর থেকে আজ এক জনের লাশ উদ্ধার করা হয়। আরেক জনের লাশ কোস্টগার্ডের জাহাজ ‘অপরাজেয় বাংলা’র মাধ্যমে সাগরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে।

গত শুক্রবার গভীর রাতে ভাসানচর থেকে দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটে। ঘটনার পর ভাসানচর থানা পুলিশ জানিয়েছিল, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টার থেকে এই ৪১ জন রোহিঙ্গা নারী ও শিশু ইঞ্জিনচালিত একটি মাছ ধরার ট্রলারে চট্টগ্রামে রওনা দেয়। এই সময় ভাসানচর থেকে ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম ও হাতিয়া উপজেলার মধ্যবর্তী এলাকায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। নারী, পুরুষ ও শিশুদের চিৎকারে আশপাশের মাছ ধরার জেলেনৌকা এগিয়ে এসে ১৪ জনকে জীবিত উদ্ধার করে। বাকিরা স্রোতের তোড়ে ভেসে যায়।

/এসএইচ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের