সড়ক দুর্ঘটনায় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ২০:০১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২০:০১

সড়ক দুর্ঘটনায় জাতীয় ‘জয়িতা’ পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা ফয়জুন্নেসা মুন্নী (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা থেকে কুমিল্লায় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ফয়জুন্নেসা মুন্নী মাশরুম কন্যা হিসেবে পরিচিত ছিলেন। পথিকৃৎ সমাজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ট্রাকের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফয়জুন্নেসা মুন্নী নিহত হন। দুপুরে তার লাশ কুমিল্লায় আনার পর বাদ আসর জানাজা শেষে নগরীর পশ্চিম বাগিচাগাঁও কবরস্থানে দাফন করা হয়। পশ্চিম বাগিচাগাঁও গ্রামের খোকন শেখের স্ত্রী মুন্নীর বাড়ি বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায়। বাড়িতে বৃদ্ধ বাবা-মা ছাড়াও রয়েছে দুই ছেলে। অসহায় নারীদের পাশে দাঁড়ানো এই নারী উদ্যোক্তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন পথিকৃৎ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা. আতাউর রহমান জসীম ও সাধারণ সম্পাদক শহীদুল হক স্বপন। 

আতাউর রহমান জসীম বলেন, মুন্নীর অকাল মৃত্যুতে কুমিল্লাবাসী একজন নারী উদ্যোক্তাকে হারালো। আমরা হারালাম প্রিয় সহকর্মীকে। তার পরিবার এই শোক কাটিয়ে উঠুক।

শহীদুল হক স্বপন বলেন, সমাজের অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি অনুপ্রাণিত করতেন মুন্নী। নারী উদ্যোক্তা মেলা, ইয়াং এন্টারপ্রেনিউর সামিট, বৃক্ষমেলা এবং অধুনা থিয়েটারসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও কার্যক্রমে যুক্ত ছিলেন মুন্নী।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি