প্রতিপক্ষের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ২০:১৩আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২০:১৩

কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নাসির উদ্দিন নোবেল (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মুন্সিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মরহুম আবদুল খালেকের পুত্র। তিনি চট্টগ্রামের এম ই এস কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা ছিলেন।

এছাড়াও গত ইউপি নির্বাচনে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং আগামী ইউপি নির্বাচনে একই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবাইর জানান, মঙ্গলবার দুপুরে নাসির উদ্দীন নোবেল ১০/১২ জন সহযোগী নিয়ে মুন্সিরঘোনা এলাকায় তার চাষের জমিতে গেলে বিকাল ৩টার দিকে তার প্রতিপক্ষ স্থানীয় এনাম ও খলিল গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে এনাম ও খলিল গ্রুপ নোবেল ও তার লোকজনের ওপর গুলি চালায়। এতে নোবেলসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের চকরিয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোবেলকে মৃত ঘোষণা করেন।

তার লাশ ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের