স্বর্ণের বার ডাকাতি

সাইফুলকে আরও ৭ দিনের রিমান্ডে চায় পিবিআই

ফেনী প্রতিনিধি 
২০ আগস্ট ২০২১, ০২:০৪আপডেট : ২০ আগস্ট ২০২১, ০২:০৪

ফেনীতে ব্যবসায়ীর স্বর্ণের বার ডাকাতির মামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইফুল ইসলামকে আরও সাত দিনের রিমান্ডে চায় পিবিআই।

দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। রাতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হলেও গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় সাইফুল ইসলামকে আরও সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছি। আগামী রবিবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

একই ঘটনায় বুধবার (১৮ আগস্ট) দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হওয়ায় অপর পাঁচ ডিবি কর্মকর্তাকেও কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এই মামলায় আটক বাদী গোপালের সাবেক ব্যবসায়ী অংশীদার সমিদুল আলম ভুট্টো ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাকেও মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।   

এছাড়া ডিবি পুলিশের দুই গাড়িচালকও ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম। 

গত ৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে ২০টি স্বর্ণের বার ডাকাতি করা হয়। এ ঘটনায় ডিবির পরিদর্শকসহ ছয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের