রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিদেশি এনজিও কর্মকর্তার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ২০:২২আপডেট : ২০ আগস্ট ২০২১, ২০:২২

কক্সবাজারে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে রিচার্ড গাম্বু (৪৮) নামের এক কেনিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে হাসপাতালটিতে ভর্তি হন।

রিচার্ড কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কভিত্তিক ড্যানিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) নামের এনজিওর কর্মকর্তা ছিলেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. শাহিন আবদুর রহমান চৌধুরী জানান, ভর্তি হওয়ার সময় রিচার্ডের নিউমোনিয়া ও করোনার লক্ষণ ছিল। কিছুটা শ্বাসকষ্টও ছিল। আজ ভোরের দিকে তার অবস্থার অবনতি হয়। পরে তিনি মারা যান। তার করোনার নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

/এফআর/
সম্পর্কিত
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
কেনিয়া থেকে ২ হাজার পিঁপড়া পাচারে অভিযুক্ত চীনা নাগরিক
কেনিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি