ঘুরতে বেরিয়ে নদীতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৯:২০আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের এক দম্পতি মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার ভৈরবনগর-উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত রিয়াদ উপজেলার কাইতলা এলাকার দুলাল মিয়ার ছেলে। এই ঘটনায় মারিয়া (৭) নামের তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, রিয়াদ, লিজা দম্পতি তাদের সন্তানকে নিয়ে সিলেটে থাকতেন। সোমবার তারা নবীনগরে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হন। ভৈরবনগর-উরুখুলিয়ার মাঝামাঝি এলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউ নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় রিয়াদ ও লিজার লাশ উদ্ধার করা হয়। তিনজন সাঁতরে তীরে উঠে আসেন। তবে তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুইটি হাসপাতালে রাখা আছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের