স্বাস্থ্যবিধি না মেনে টিকা নিতে উপচেপড়া ভিড়

নোয়াখালী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৪:৫১আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৪:৫৫

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নোয়াখালীর হাতিয়ায় করোনার টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বৃদ্ধরা। স্বাস্থ্যকর্মীরা টিকা দিতে হিমশিম খাচ্ছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে করোনার টিকা কেন্দ্রে চার লাইনে দুটি করে চার বুথে টিকা দেওয়া হচ্ছে। টিকা শেষ হয়ে যাবে মনে করে সবাই ভিড় করেছেন। দুই বুথে পুরুষ ও নারীদের জন্য করোনার প্রথম ডোজের টিকা এবং বাকি দুই বুথে পুরুষ ও নারীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। টিকা নিতে আসা মানুষের সংখ্যা বেশি। টিকা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়

তিনি আরও বলেন, বিদেশগামীদেরও একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। এ জন্য মূলত মানুষের ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা দেওয়ার চেষ্টা করছি আমরা।

/এএম/ 
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী