খেলতে গিয়ে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৬:৫৯আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:৫৯

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে খেলতে গিয়ে লেকের পানিতে ডুবে দুই ভাইসহ তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্প-৩-এর চেয়ারম্যানদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো ভাসানচরের ৫৪ নম্বর ক্লাস্টারের বি-৯/১০ নম্বর কক্ষের দলিলুর রহমানের ছেলে মো. জামাল হোসেন (৯), মো. আনিসুর রহমান (৬) এবং বি-১১/১২ নম্বর কক্ষের মো. আব্দুর সবুরের মেয়ে হাফসা (৫)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জামাল হোসেন, আনিস ও হাফসা খেলতে গিয়ে চেয়ারম্যানদিঘির পাশের লেকে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় হাফসার বড় ভাই জুনায়েদ দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে তাদের উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, হাসপাতাল থেকে তিন শিশুর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে তাদের দাফন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী