সকালের বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম নগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ আগস্ট ২০২১, ১৪:১৮আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৪:২৬

বুধবার (২৫ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তুলনামূলক কম বৃষ্টি হওয়ার পরেও নগরীর অধিকাংশ এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। এসময় সড়কে যান চলাচল কমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা পড়েন বিপাকে। বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে তাদেরকে কারখানায় যেতে হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, নগরীর বিমানবন্দর এলাকার তুলনায় আজ মূল শহরতলীতে বেশি বৃষ্টিপাত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসে দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায়  ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে আমবাগান আবহাওয়া অফিসে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১১০ মিলিমিটার।

পানি মাড়িয়ে কাজে যাচ্ছেন অফিসগামী মানুষ সামান্য এই বৃষ্টিপাতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, চকবাজার, খাতুনগঞ্জ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ অধিকাংশ নিন্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। শুধু সড়কে নয়, অলিগলি উপচে বাসা-বাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়ে পানি। বৃষ্টি শেষ হওয়ার দুই ঘণ্টা পরেও অধিকাংশ এলাকায় পানি জমে ছিল। জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ, পোশাক শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হন। সড়কে পানি জমে যাওয়ায় রিকশা চলাচলও কমে যায়। এতে অনেকে সকালে পানি মাড়িয়ে পায়ে হেঁটে অফিসে গিয়েছেন।

নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা সরওয়ার কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বৃষ্টিতে বাসার সামনের গলিতে হাঁটুপানি জমে যায়। দুপুর পর্যন্ত সেখানে জলাবদ্ধতা ছিল। যে কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত বাসা থেকে বের হতে পারিনি। সামান্য এই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সড়কে জমে থাকা পানিতে বিকল হয়ে যায় বিভিন্ন যানবাহন নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আরমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, বাদুরতলা, মুরাদপুর এলাকায় হাঁটু পানি জমেছে। জলাবদ্ধতার কারণে সড়কে রিকশা চলাচলও কমে যায়। বৃষ্টিতে বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ অপেক্ষা করেও গাড়ি পাইনি। পরে অনেক কষ্ট করে অফিসে এসেছি।’

একই অবস্থা আগ্রাবাদ সিডিএ এলাকার। ওই এলাকার বাসিন্দা আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, বৃষ্টিতে ওই এলাকায় হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে দুপুরের দিকে বৃষ্টি বন্ধ থাকায়। এখন ওই এলাকায় সড়ক থেকে পানি সরে গেছে।

 

/টিটি/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম