ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি

পরিচয় মিলেছে ১৮ লাশের, ১৬ জনই নারী-শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ০৮:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১১:০৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসক্যা বিলে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৮ জনের পরিচয় মিলেছে। ১৬ জনই নারী ও শিশু। শুক্রবার (২৭ আগস্ট) রাতেই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাশ দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আবারও উদ্ধার অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উৎসুক জনতা এখনও ঘটনাস্থলে ভিড় করছে।

নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের আবদুল্লাহর কন্যা তাকুয়া (৮), বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের জহিরুল হক ভূইয়ার ছেলে মামুন ভূইয়া (২০), একই ইউনিয়নের গেরারগাঁও গ্রামের মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম (৬০), জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪০) ও তার মেয়ে মুন্নী বেগম (৬), একই ইউনিয়নের নূরপুর গ্রামের আবদুর রাজ্জাক ওরফে মন মিয়ার স্ত্রী মিনারা বেগম, বিজয়নগরের চম্পকনগর ইউনিয়নের আদমপুর গ্রামের পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস (৩০), তার মেয়ে ত্রিদিবা বিশ্বাস (আড়াই বছর), গেরারগাঁওয়ের আবদুল হাসেমের স্ত্রী কমলা বেগম ওরফে রওশন আরা, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম (৫৫), পৌর এলাকার উত্তর পৈরতলার ফারুক মিয়ার স্ত্রী কাজলা বেগম, পৌর এলাকার দাতিয়ারা গ্রামের হাজী মোবাশ্বের মিয়ার মেয়ে তাসফিয়া মীম (১২), সদর উপজেলার সাদেকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানবীর (৮), গাছতলা গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম (৭)।

ডুবুরিদল শনিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে

সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জারু মিয়ার মেয়ে শারমীন (১৮), ময়মনসিংহের খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৫৫), বিজয়নগরের চম্পকনগর ইউনিয়নের কামাল মিয়ার মেয়ে মাহিদা আক্তার (৫) ও পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের আব্দুল বারীর ছেলে সিরাজুল ইসলাম (৫৮)। বাকি তিন জনের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা গ্রামের হারিজ মিয়ার চার বছর বয়সী মেয়ে নাশরা এখনও নিখোঁজ রয়েছে। তার খোঁজে চাচা শাহিন মিয়া ঘটনাস্থলে অপেক্ষা করছেন। 

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জেলার বিজয়নগরে লইস্কা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী নৌকা। এতে ৫০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারান ২১ জন। আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৫ জন।

/এসএইচ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম