ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া পিকআপের সবজি লুট

কুমিল্লা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৫:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৫:৫৯

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ থেকে পড়ে যাওয়া সবজি নিতে রেললাইনে প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় জনতা। বস্তা কিংবা বাজারের ব্যাগ যে যেভাবে পারছেন সবজি লুট করে নিয়ে গেছেন।

শনিবার দিবাগত রাত ২টায় রেললাইনে বিকল হয়ে পড়া পিকআপকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস। এতে ছিটকে পড়ে পিকআপটি। লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। রবিবার (২৯ আগস্ট) সকালে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাকবলিত পিকআপের সবজি লুটের দৃশ্য দেখা যায়।

জানা যায়, দুর্ঘটনাকবলিত পিকআপে প্রায় তিন টন সবজি ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এসব সবজি স্থানীয় নিমসার বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল। রাত ২টায় পিকআপটি পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে আসে। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশন অতিক্রম করে। গেটকিপার সিগন্যাল পেয়ে লেভেল ক্রসিংয়ে বেরিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। 

সড়কের পূর্ব পাশের বেরিয়ার ফেলে গেটকিপার পশ্চিম পাশের বেরিয়ার ফেলতে যায়। এরই ফাঁকে দুর্ঘটনাকবলিত পিকআপের হেলপার বেরিয়ার উঠিয়ে দিলে অতিরিক্ত সবজিবোঝাই গাড়ি নিয়ে চালক রেললাইনের মাঝে আটকা পড়েন। এ সময় পিকআপকে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় মহানগর এক্সপ্রেস ট্রেন।

পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাকবলিত পিকআপের সবজি লুটের দৃশ্য দেখা যায়

স্থানীয় বাসিন্দা সাজু আক্তার বলেন, করলা, চিচিঙা, ঢেঁড়স সবাই নিচ্ছে, তাই আমিও নিচ্ছি। সবজিগুলো গাড়ির চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

আব্দুল মান্নান নামে আরেকজন বলেন, পাশের বাড়ির বড় ভাই খবর দেওয়ায় এসেছি। কিছু সবজি বিক্রি করবো। কিছু খাওয়ার জন্য বাসায় নিয়ে যাচ্ছি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম বলেন, পিকআপচালক ও সবজি মালিকের সন্ধান পাওয়া যায়নি। তাদের আটক করা হবে।

সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) খালেদ মোশাররফ বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকে থাকা সবজি নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করেছেন। এ সময় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমরা।

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি