টাকার বিনিময়ে টিকা প্রয়োগ, স্বাস্থ্যকর্মী বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৩:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৩:৫০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় টাকার বিনিময়ে বাড়ি গিয়ে করোনার টিকা প্রয়োগের অপরাধে ইপিআই পোর্টারম্যান (টিকা বাহক) জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পোর্টারম্যান।

গত ১৯ আগস্ট উপজেলার মরাদন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়ি গিয়ে টিকা দিয়ে আসেন জাকির হোসেন। বিষয়টি জানতে পেরে ২২ আগস্ট চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাইনুল ইসলাম মোনাসকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জাকির টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে টিকা দিয়েছেন বলে প্রমাণ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডা. নাইমুল ইসলাম মোনাস বলেন, প্রাথমিকভাবে জাকিরের বিষয়ে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত অব্যাহত আছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, পোর্টারম্যান জাকিরের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে একটি চিঠি সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর পাঠিয়েছি। তদন্ত শেষে যদি জাকিরের সাথে সম্পৃক্ত কারও প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রতিবেদন আমার কাছে জমা দেবে তদন্ত কমিটি। প্রতিবেদন আসলে পুরো বিষয়টি বোঝা যাবে।

তিনি আরও জানান, দৈনিক হাজিরা ভিত্তিতে টিকা বহন করতেন জাকির। সবার অগোচরে তিনি কিছু টিকা সরিয়ে রাখেন। পরে একটা বাড়িতে গিয়ে সেগুলো দেন। বিষয়টি জানতে পেরে তাকে বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী