শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৭

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ছাত্র-ছাত্রীদের শিক্ষার ঘাটতি পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, শিক্ষার্থীদের পাঠদান কিন্তু বন্ধ ছিল না। আমরা তাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। আমরা যখন দেখি, কিছু কিছু শিক্ষার্থী টেলিভিশন দেখার বা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ ছিল না। তখনই আমরা কাজের জন্য অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। ক্লাসের মতো ষোলো আনা শিক্ষার কোনও বিকল্প কিছু নেই। কোথাও না কোথাও তো ঘাটতি রয়েই গেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সেই ঘাটতি পূরণে রেমেডিয়াল (প্রতিকার) ক্লাসসহ আমাদের একেবারে সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুন: স্কুল-কলেজ খুললেও সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উল্লাহ, নৌপুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাসিম আক্তার নাসিম আক্তার, এনএসআই ডিডি আরমান আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানরা।

উল্লেখ্য, শুক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান শুরু করা যাবে।

/এফআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম