ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা বলে টাকা নিতো তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ২০ সদস্যকে জরিমানা করেছে র‍্যাব-৭। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নতুনপাড়া বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস নবায়নসহ গাড়ির কাগজ করাতে চট্টগ্রাম বিআরটিতে আসেন। কিন্তু দালালরা কাগজপত্র করে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়াসহ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ র‍্যাবের একটি অভিযানিক দল বিআরটিএ কার্যালয় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দালালদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স করার ও মোটরযান রেজিস্ট্রেশনের বিপুল পরিমাণ কাগজ জব্দ করা হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার জানান, চট্টগ্রাম জেলা প্রশাসন, র‍্যাব ও বিআরটিএ যৌথভাবে কম্পাউন্ড ও তার আশপাশে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২০ জনকে অর্থদণ্ড এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়। দোষী প্রমাণিত না হওয়ায় বাকি নয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ জুন বিআরটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছিল র‍্যাব।

/এসএইচ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান