জিয়া স্মৃতি জাদুঘর সরিয়ে ফেলা হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে থাকা স্মৃতি জাদুঘর সরিয়ে ফেলা হবে। জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক ও পাকিস্তানের দালাল। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কোনও জাদুঘর জিয়ার নামে থাকতে পারে না। তাই পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামের স্মৃতি জাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, শেখ ফজলুল হক মনি, আরজু মনি, আবদুর রব সেরনিয়াবাত ও কর্নেল জামিলসহ ১৮ জনকে যারা হত্যা করেছে, তাদের মদতদাতা, মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে। 

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান খুনি এবং বাংলাদেশের ইতিহাস বিকৃতকারী। তাই জিয়ার নামে রাষ্ট্রের টাকায় জাদুঘর থাকতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মকে জাতির পিতার আজন্ম সংগ্রামের ইতিহাস যেমন জানতে হবে, তেমনি জাতির পিতার হত্যার মূল খুনির নামও জানতে হবে। 

তিনি বলেন, এখনও যুদ্ধাপরাধী, স্বাধীনতার পরাজিত শক্তি এবং ১৫ আগস্টের খুনি, যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের বংশধর, যুদ্ধাপরাধীদের বংশধররা দেশের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজেই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটিতে আমরা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করবোই। এটাই আমার শপথ ও অঙ্গীকার। 

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম