চট্টগ্রাম কারাগারে ৩৫ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

চট্টগ্রাম কারাগারে ৩৫ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে আহমদ হোসেন নামের ওই কয়েদি মারা যান।

বুধবার (৮ সেপ্টেম্বর) কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত আহমদ হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। ২০১৬ সাল থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। একটি হত্যা মামলায় যাবজ্জীবন ও মারামারির অভিযোগে আরেক মামলায় পাঁচ বছরসহ মোট ৩৫ বছর সাজাপ্রাপ্ত ছিলেন।

দেওয়ান মো. তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে হঠাৎ অসুস্থবোধ করলে আহমদ হোসেনকে জেল থেকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 তিনি আরও বলেন, ‘তার জ্বর, কাশিজনিত সমস্যা ছিল না। বুকে ব্যথাজনিত কারণে মৃত্যু হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী