নোয়াখালীতে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৮

নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিনটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে দলীয় কর্মীদের অবৈধ অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকালে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার নোয়াখালীর দুটি উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন– উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মৃত মিজানুর মুহুরী ওরফে কামালের ছেলে মো. রাফেজ (২৫), বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. আবুল হায়াত রায়হান ওরফে খালাশী রায়হান (২৬), সদর উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. ইউনুছ (৪০) এবং একই উপজেলার কাশিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নুরুল আমিন (৩৯)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত ৫ সেপ্টেম্বর বিকালে আওয়ামী লীগের তিনটি গ্রুপ ৬ সেপ্টেম্বর একই স্থানে একই সময়ে কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি সফল করার জন্য ৫ সেপ্টেম্বর বিকালে এমপি একরামুল করিম চৌধুরী গ্রুপ, মেয়র শহিদ উল্লাহ খান সোহেলের গ্রুপ এবং অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন গ্রুপের অনুসারীদের মধ্যে ত্রিমুখী ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের নয় রাউন্ড ফায়ার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময়ে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের এক কর্মী প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রদর্শন করেন। যার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এ ঘটনায় সুধারাম থানার উপ-পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ভিডিও ক্লিপ সংগ্রহ করে। ভিডিও ক্লিপ পর্যালোচনা করে অবৈধ অস্ত্র প্রদর্শনকারী ছয় মামলার আসামি মো. রাফেজকে শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে পুলিশ মো. রাফেজসহ চার জনকে গ্রেফতার করে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের