পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০

এক মাস আগে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো সেই আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

গ্রেফতাররা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবর পাড়ার মো. হাবিব উল্লাহ ওরফে মগু একই ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার আব্দুল গণি (৪০)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশের ওপর হামলা মামলার অন্যতম পলাতক আসামি ও শীর্ষ মাদক কারবারি টেকনাফের হাবিব উল্লাহ ওরফে মগু কক্সবাজার অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে দুপুরে পুলিশের একটি দল কক্সবাজার বিলকিস মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে হাবিব উল্লাহকে গ্রেফতার কর হয়।’

ওসি বলেন, ‘মগু ইয়াবার চালান মজুতের বিভিন্ন তথ্য দিয়ে পাহাড়সহ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে সময় পার করে। সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে তার এলাকায় এক স্বজনের বাড়ি ইয়াবা চালান মজুতের কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তার সহযোগী আবদুল গণিকেও গ্রেফতার করে পুলিশ। মগুর বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাদকসহ একাধিক মামলার আসামি হাবিবুর রহমান ওরফে মগুকে গ্রেফতার করে থানায় আনার সময় লোহার রড, দা, কিরিচসহ ইট পাটকেল দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার লোকজন। সে সময় তিন পুলিশ আহত হন। এ ঘটনায় মগুকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়েছিল। প্রায় এক মাস পর তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের