স্বামীর মৃত্যুতে নৌকা প্রতীকে লড়বেন স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত চেয়ারম্যান ফরিদ উল্লা চৌধুরীর স্ত্রী ও কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক নেত্রী নাসরিন জাহান শেফালি।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তার নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নাসরিন জাহান শেফালি বলেন, ‘মনোনয়ন পেয়ে অনেক খুশি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘জনগণের জন্য যতটুকু কাজ করার সুযোগ থাকবে, তার সবটুকুই করার চেষ্টা করবো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবো। সবাই সহযোগিতা করলে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’

উল্লেখ্য, ২০১৯ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লা চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছরের ২৬ মার্চ তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় উপনির্বাচনের জন্য গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর দলীয় প্রার্থী নির্ধারণে বৈঠক করে উপজেলা আওয়ামী লীগ। এতে দলীয় মনোনয়নের জন্য আট প্রার্থীর নাম প্রস্তাব করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, আপিল জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী