চট্টগ্রামে ব্যাংকের সীমানা প্রাচীর ধসে আহত ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রধান কার্যালয়ের সীমানা প্রাচীরের গ্রিল ধসে পড়ে সাতজন আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে সীমানা প্রাচীরটি ধসে পড়ে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় আনুমানিক ১০০-১৫০ ফুটের মতো সীমানা প্রাচীরের ওপরের গ্রিল ধসে পড়ে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সদরঘাটের আজিজ কলোনির মো. সেলিম (৩১), দীপক ধর (২৮), বাকলিয়ার বেলাল (৩৫), পলাশ (৫৫) ও বায়েজিদ এলাকার সেন্টু মোহাম্মদ (২৮)।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংকের ভেতরে ট্রেজারির চালান পরিবহন করতে আসা একটি বড় কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এখানে এসে আহত কাউকে দেখতে পাইনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাতে থাকা সাতজন আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় কাভার্ডভ্যানচালককে আটক করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ