ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোলাপ ফুল ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করেছে উপজেলা ছাত্রলীগ। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পক্ষে দুই হাজার গোলাপ ফুল ও দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ফুল ও মাস্ক বিতরণ করেন।

উপজেলা ছাত্রলীগ সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধের পর বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের উৎসাহ দিতে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আগতদেরকেও মাস্ক দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় এ ধরণের উদ্যোগ নেওয়া হয় বলে জানান নেতাকর্মীরা।

কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমনের নেতৃত্বে ফুল ও মাস্ক বিতরণে আরও অংশ নেন যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, কসবা পৌর ছাত্রলীগ সভাপতি সৈকত আলী, টি আলী কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সফিউর রহমান সাগর, সাধারণ সম্পাদক সাইমুন চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. সোহেল, মো. আলাউদ্দিন প্রমুখ। 

ছাত্রনেতারা কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ, কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, হাবিবুল ইসলাম মেমোরিয়াল স্কুলে ফুল ও মাস্ক বিতরণ করেন।

কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, করোনা মহামারিতে ছাত্রলীগ শুরু থেকেই আইনমন্ত্রীর নির্দেশনায় মাঠে ছিল। এরই অংশ হিসেবে দীর্ঘদিন পর স্কুল খোলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ছাত্রলীগ এ কর্মসূচি হাতে নেয়। তাদের এ কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই।

/টিটি/
সম্পর্কিত
সাবেক এমপির বাসায় কেক কাটার সময় ১৫ ছাত্রলীগ নেতাকর্মী আটক, পুলিশ বলছে ‘নাশকতা’ 
যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেফতার
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম