ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে চাঁদা চাইতে গিয়ে ‘সাংবাদিক’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা দাাবির অভিযোগে আলী আজম নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। গ্রেফতার আলী আজম নিজেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলে দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার শিক্ষকরা যার যার ক্লাসে ব্যস্ত ছিলেন। এ সময় আলী আজম ও আশিকুর রহমান রনি বিদ্যালয়ে এসে নিজেদের সাংবাদিক ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। পরে তারা স্কুলের হাজিরা খাতা ও স্কুলের বিভিন্ন নথি দেখতে চান। শিক্ষকেরা তাদেরকে হাজিরা খাতা ও নথি দেখাতে অস্বীকার করায় আলী আজম ও রনি শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তারা শিক্ষকদের গালাগাল শুরু করেন। পরে তারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করবেন বলে জানান।

শিক্ষকরা তাদের অপরাধ জানতে চাইলে আলী আজম ও আশিকুর রহমান বিষয়টি সমাধান করার কথা বলেন ও সমাধান করতে শিক্ষকদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শিক্ষকরা টাকা দিতে অস্বীকার করলে তারা পুনরায় শিক্ষকদের গালাগাল করেন তারা।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে আশিকুর রহমান রনি পালিয়ে যানে। এলাকাবাসী তখন আলী আজমকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম