সন্দ্বীপে ১২ ইউনিয়নের ১০টিতেই নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি দুটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীরা জয়ী হন।

সোমবার রাতে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এখনও আমরা নির্বাচনের ফল পুরোপুরি হাতে পাইনি। নির্বাচন কমিশনের লোকজন এখনও কাজ করছেন। ১২টি ইউনিয়নের মধ্যে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি আটটিতে আজ চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বেসরকারি ফলাফলে আটটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।’

জানা গেছে, মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান, রহমতপুর থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন ফরিদুল মাওলা কিশোর, সন্তোষপুর থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন জাফর, গাছুয়া থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন আবু হেনা, মুছাপুর থেকে নৌকা প্রতীকে আবুল খায়ের নাদিম, হরিশপুর থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম মোল্লা, আমানউল্লাহ থেকে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও আজিমপুর থেকে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন যুবলীগের মো. রকি।

বাকি চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন হারামিয়া থেকে মো. জসিম উদ্দিন, বাউরিয়া থেকে জিল্লুর রহমান, সারিকাইত থেকে ফখরুল ইসলাম পনির এবং মগধরা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এসএম আনোয়ার হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী