প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪০

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। এ সময় প্রদীপের ফাঁসি দাবি করেন বক্তারা।

মানববন্ধনে টেকনাফ থানায় ওসির দায়িত্ব পালনকালে প্রদীপ দাশের হাতে নির্যাতিত দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ফরিদুল মোস্তাফা খানসহ টেকনাফ ও উখিয়ার বেশ কয়েকজন নির্যাতিত পরিবারের সদস্য অংশ নেন। 

সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান, ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা দিয়েছে প্রদীপ। শুধু তাই নয়, তাকে ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন করা হয়। এ ছাড়া প্রায় এক বছর তাকে জেলে থাকতে হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের