আসামি বহনকারী মাইক্রোবাসে বিস্ফোরণ, ৪ পুলিশ দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯

নোয়াখালী জেলা কারাগার থেকে লক্ষ্মীপুরে আসামি নেওয়ার পথে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে চার পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ চার জন হলেন— এসআই বোরহান উদ্দিন, কনস্টেবল রাকেশ দেবনাথ, বেসান্তর ও আনাছ মিগেল। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে তাদের বহনকারী হায়েস মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মাইক্রোবাসে আগুন লেগে চার পুলিশ সদস্য দগ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের