যাত্রীবাহী গাড়িতে গুলি: ২৩ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪

বান্দরবানে যাত্রীবা‌হী চাঁদের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩‌ সে‌প্টেম্বর) রাঙামাটির রাজস্থলীর গাইদ্যা ইউনিয়নের য়চিং খই (৩৩) বা‌দী হয়ে বান্দরবান সদর থানায় এ মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেএসএস নেতা কেএসমং মার্মা‌ (৬০), রাজস্থলীর কিনাধন তংচঙ্গ্যার ছে‌লে গর্জন ত্রিপুরা ও রাঙামাটি চন্দ্রঘোনার মংনুচিং মারমা (৫০)। 

য়চিং খই ব‌লেন, ‘গত ১৭ সেপ্টেম্বর এলাকার ক‌য়েকজন মিলে বান্দরবানের রুমাতে বেড়া‌তে যাই। পরের‌ দিন (১৮ সেপ্টেম্বর) আমরা বান্দরবান থেকে রাঙামা‌টির রাজস্থলীর নিজ বা‌ড়ি‌তে ফেরার পথে বান্দরবানের কুহালংয়ের গলাচিপা এলাকায় হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তা‌দের গু‌লি‌তে আমা‌দের গা‌ড়ির চাকা ফে‌টে যায় এবং এ‌তে ছয়জন গু‌লি‌বিদ্ধ হ‌য়। গা‌ড়ি‌টি মেরামত কর‌তে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।’

যাত্রীবাহী গাড়িটিতে সন্ত্রাসীদের ৪০-৫০ রাউন্ড গুলিবর্ষণ

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী ব‌লেন, যাত্রীবা‌হী চাঁদের গাড়িতে গুলির ঘটনায় ২৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। তদন্ত ক‌রে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি