সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে সিপিবির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০২১, ২১:১১আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:১৫

চট্টগ্রামের ফুসফুসখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটি। সমাবেশ থেকে অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শনিবার (২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরিষতলায় এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সিপিবি নেতারা বলেন, ‘আন্দোলনের মধ্যেই রেলমন্ত্রী সম্প্রতি চট্টগ্রামে এসেছিলেন। তিনি আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং চট্টগ্রামবাসী না চাইলে কোনও প্রকল্প চাপিয়ে দেওয়া হবে না বলে মন্ত্রীর বক্তব্য আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমরা রেলমন্ত্রীকে বলতে চাই, কিছু অর্থলোভী, লুটেরা ছাড়া সিআরবিতে হাসপাতালের পক্ষে কেউ নেই। অবিলম্বে এই প্রকল্প বাতিল করে আনুষ্ঠানিক ঘোষণা দিন। জনগণের সরকার হিসেবে যদি নিজেদের মনে করেন তাহলে জনগণের পাশে দাঁড়ান, লুটেরা দস্যুদের পাশে দাঁড়াবেন না।’

সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আব্দুল নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর ও নূরুচ্ছাফা ভূঁইয়া এবং রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা সাদেক চৌধুরী বক্তব্য রাখেন।

সমাবেশে সিপিবি নেতারা বলেন, ‘চট্টগ্রামের সব শ্রেণি-পেশার আপামর মানুষ সিআরবিতে হাসপাতালের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে এই দাবি আদায়ে রাজপথে অবস্থান নিয়েছে। গত চার মাস ধরে এই দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর দাবির প্রতি কোনও সম্মান দেখানো হচ্ছে না। সরকার কানে দিয়েছি তুলা, পিঠে বেঁধেছি কুলা– নীতি অবলম্বন করছে।’

দরিদ্র মানুষদের আধুনিক চিকিৎসা সুবিধার দাবি জানিয়ে নেতারা আরও বলেন, ‘আমাদের দাবি একেবারেই সুনির্দিষ্ট, সিআরবিতে কোনও হাসপাতাল করা যাবে না। সিআরবির বাইরে চট্টগ্রামের অন্য যেকোনও স্থানে আধুনিক মানসম্মত একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ করতে হবে। সিপিবি চট্টগ্রামে আর বিত্তবানদের প্রাইভেট হাসপাতাল চায় না। সিপিবি চায় গরিব-শ্রমজীবী মানুষের জন্য সরকারি উদ্যোগে আধুনিক চিকিৎসা সুবিধা। সরকারকে বলবো, কর্তৃত্ববাদী একগুঁয়ে আচরণের ফল ভালো হবে না। অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল করে ওই এলাকার বাইরে একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিন। না হলে সিপিবি চট্টগ্রামের জনগণকে নিয়ে ঘেরাও-অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সমাবেশ শেষে একটি মশাল মিছিল সিআরবিসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও শিরিষতলায় গিয়ে শেষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে