নবম-দশম শ্রেণির ক্লাস নিলেন জেলা প্রশাসক

কুমিল্লা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ২১:৩২আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৩২

কুমিল্লার ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জীব বিজ্ঞানের ক্লাস নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। শনিবার (২ অক্টোবর) তিনি টানা তিন ঘণ্টা ক্লাস নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার জানান, টানা তিন ঘণ্টার ক্লাসে জেলা প্রশাসক মানবদেহের বিভিন্ন অঙ্গ, রক্তকণিকা অধ্যায় শিক্ষার্থীদের পড়ান। বোর্ডে মার্কার দিয়ে তিনি চিত্র এঁকে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে তার ক্লাস করেন। পরে তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তারা একে অপরের সঙ্গে কথা বলেন।

ক্লাস চলাকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মনযোগসহকারে লেখাপড়া করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। তোমরা চাইলেই দেশটা পরিবর্তন করে দিতে পারো। তাই পড়াশোনার কোনও বিকল্প নেই।’

চিত্র এঁকে শিক্ষার্থীদের বোঝাচ্ছেন জেলা প্রশাসক

এ সময় প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মৌলভীবাজার সরকারি কলেজে জীব বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান। সেখানে দুই বছর শিক্ষকতার পর ২০০৩ সালের ২১ মে পুনরায় বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।’

জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষকতা আমার মগজে ঢুকে আছে। আমি ক্লাসকে বড় বেশি ভালোবাসি। তাই ক্লাস করতে চলে এলাম।’

/এফআর/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের