ছিনতাইয়ের কথা বলে টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০২১, ২২:২৫আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২২:২৫

ছিনতাইয়ের কথা বলে ৮০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আত্মসাৎ করা ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুই জন হলেন– মো. আলাউদ্দিন (৫৫) ও মো. শেখ ফরিদ (৪০)। তারা দুজনই নগরীর রিয়াজউদ্দিন বাজারের মেসার্স নিউ যমুনা ট্রেডার্স নামে একটি সবজি আড়তের কর্মচারী। গত রবিবার তারা প্রতিষ্ঠানটির ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাওনা টাকা নিয়ে আসার জন্য যমুনা ট্রেডার্সের মালিক মো. মহিউদ্দিন আলাউদ্দিনকে কক্সবাজারের রামুতে পাঠান। সেখান থেকে ৮০ হাজার টাকা নিয়ে চট্টগ্রামে এসে মোবাইল ফোন বন্ধ করেন আলাউদ্দিন। পরে রাতে শেখ ফরিদ মালিককে ফোন করে জানান আলাউদ্দিন ছিনতাইয়ের কবলে পড়েছেন। ছিনতাইকারীরা আলাউদ্দিনকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে এবং হাতে ছুরিকাঘাত করেছে। এ জন্য হাতে ১৯টি সেলাই দেওয়া হয়েছে। পরদিন সকালে মহিউদ্দিন দোকানে এসে দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। এমনকি থানায় অভিযোগ দিতে বললেও আলাউদ্দিন ও ফরিদ দিতে অস্বীকার করেন। এরপর কৌশলে তারা পালিয়ে যান। পরে মালিক দুই জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, আলাউদ্দিন নিজে তার হাতে একটি ব্লেড দিয়ে আঘাত করে পরে সেটি ব্যান্ডেজ করেছিলেন।’

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম