ছাত্রলীগের কমিটিতে চতুর্থ শ্রেণির ছাত্র

কুমিল্লা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ২০:৪৮আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:৪৮

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে আজমাইন আঞ্জুম নোয়েল নামের এক চতুর্থ শ্রেণির ছাত্রকে সদস্য করা হয়েছে। এ বয়সে একজন ছাত্র কমিটির সদস্য হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে। 

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকের পোস্টে লেখেন, ‘চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।’

জানা গেছে, উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর প্রথমবারের মতো কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল আলাদা আলাদা পোস্ট করেন।

তবে নবগঠিত কমিটিতে চতুর্থ শ্রেণির ছাত্র সদস্যপদ পাওয়ায় বিষয়টি এখন সবার মুখে  মুখে। কমিটির তালিকায় দেখা যায়, সাধারণ সদস্যের তালিকায় রয়েছে আজমাইন আঞ্জুম নোয়েলের নাম।

নোয়েলের বাবা কামাল বলেন, ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। আর বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন সেখানে আশা করি, আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করবো।’

বিষয়টি নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, ‘অতিউৎসাহী কারও জন্য এমন হতে পারে। অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত হতে পেরেছি। এ বিষয়ে আমরা খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেবো।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী