ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া চতুর্থ শ্রেণির সেই ছাত্রকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ২১:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৩৭

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য পদ থেকে আজমাইন আঞ্জুম নোয়েল নামের চতুর্থ শ্রেণির সেই ছাত্রকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে বুধবার (৬ অক্টোবর) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের সই রয়েছে। তবে অব্যাহতিপত্রে কোনও কারণ উল্লেখ করেননি তারা। এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আবু তৈয়ব অপি ও লোকমান হোসেন রুবেল ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। এরপর চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে উপজেলা কমিটির পদে রাখার বিষয়টি জানাজানি হলে মুহূর্তে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

সূত্র জনায়, লালমাই উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর মঙ্গলবার ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্যের ওই কমিটিতে দেখা গেছে, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে। 

ছেলে ছাত্রলীগের পদ পাওয়ার পর নোয়েলের বাবা কামাল বলেন, ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টি সমাধান করবো।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘ভুলবশত আজমাইন আঞ্জুম নোয়েলের নাম কমিটিতে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি আমাদের নজরে এলে কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী