নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ১৪:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪:৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ১০ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ও শহরের পুরানবাজার রনাগোয়াল এলাকা থেকে তাদেরকে আটক করে নৌ পুলিশ।

পুলিশ জানায়, উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এর প্রেক্ষিতে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। 

এ ছাড়া চারটি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জাল আগুনে পোড়ানো হয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
এত কষ্টের কাজে কেন নারীরা, কোথায় পুরুষরা?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী