পুলিশকে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখতে বললেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ২১:২০আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:২০

কোনও নেতাকর্মীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে নারীদের শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখতে বলেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘যা হবার পরে হবে। তাদের বিরুদ্ধে নারী চরিত্র হননের মামলা দেবো। আসামি ধরতে গেলে আপনারা ঘরের দরজা বন্ধ করে রাখবেন। কোনও অবস্থায় ঘরের দরজা খুলবেন না।’

শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের নারী নেত্রীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জে সরকারি খাল আমি দখলমুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাঁধা দিচ্ছে। পুলিশ কত টাকা খেয়েছে, জবাব দিতে হবে। এখানে জবাব না দিলে, আল্লাহর আদালতে দেবেন। আর যদি আমাদের একটি ছেলেকে গ্রেফতার করেন, আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে আসবেন। আর ছেড়ে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আগামী শনিবার বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ এবং বসুরহাট পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করবো। আমরা ইউএনও অফিস ঘেরাও, ঢাকাতে সাংবাদিক সম্মেলন, অনশন, মানববন্ধনসহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য তার ভাই কাদের মির্জা বলেন, ‘তিনি ভোট এলে যে মিষ্টি, সাহিত্যের ভাষায় মহিলাদের সঙ্গে কথা বলেন, আজ দুই বছর আপনি কোথায়? আপনি এলাকায় কি এসেছেন? আপনার পিএসকে মাসে একবার পাঠাবেন কোম্পানীগঞ্জ এবং কবিরহাটের খবর নেওয়ার জন্য। সেটাও পাঠাননি। গত কয়েকদিন আগে বলছেন, গ্যাসের অনুমোদন হয়েছে। ঘরে ঘরে গ্যাস দেবেন। বলেছেন, ঘরে ঘরে চাকরি দেবেন। এখন পর্যন্ত আমরা গ্যাস পাইনি। গুটি কয়েক ছেলেমেয়ে ছাড়া কারও চাকরি হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি