‘রোহিঙ্গা ক্যাম্পে দেশি সাংবাদিকদের প্রবেশে বাধা নেই’

কক্সবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৯:৩০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯:৩০

রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। সাংবাদিকরা সেখানে অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবেন। তবে বিদেশি সাংবাদিকরা রোহিঙ্গা শিবিরে কাজ করার ক্ষেত্রে অনুমতির প্রয়োজন রয়েছে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

সভায় কক্সবাজার প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, ‘সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হচ্ছেন সাংবাদিকরা। তাদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। তারা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।’

তিনি প্রশ্ন করেন, ‘রোহিঙ্গা শিবিরে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়েছে কি-না?’ এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের কাছে ব্যাখ্যা চান।

জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশি সাংবাদিকদের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।’

এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ রোহিঙ্গা ক্যাম্পে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দায়িত্বরত সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের