সাংবাদিক অপহরণ মামলা পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ অক্টোবর ২০২১, ২১:২৫আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:৫০

সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

গোলাম সরওয়ারের আইনজীবী মো. আশরাফ উদ্দিন খন্দকার রনি বলেন, ‘কোতয়ালি থানা পুলিশের আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে অনাস্থা এনে আমরা মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেছিলাম। শুনানি শেষে আজ আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।’

এর আগে গত বছরের ২৮ অক্টোবর চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির এলাকা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন গোলাম সরওয়ার। তিন দিন পর ১ নভেম্বর সীতাকুণ্ডের কুমিরা এলাকার হাজীপাড়া ব্রিজের নিচ থেকে তাকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ৪ নভেম্বর অপহরণের অভিযোগ এনে নগরীর কোতয়ালি থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাম সরওয়ার। ওই মামলায় কয়েক মাস আগে থানা পুলিশের পক্ষ থেকে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই অভিযোগপত্রের ওপর নারাজি দিয়ে আদালতে মামলাটি পুনরায় তদন্তের জন্য আবেদন করেন গোলাম সরওয়ার।

এ সম্পর্কে জানতে চাইলে আইনজীবী মো. আশরাফ উদ্দিন খন্দকার রনি বলেন, ‘তথ্যগত ভুলের কথা বলে কোতয়ালি থানা পুলিশ একটি দায়সারা তদন্ত প্রতিবেদন জমা দেয়। তারা অপহরণের কোনও আলামত পায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করে। আমরা মনে করছি, থানা পুলিশের তদন্তে গাফিলতি ছিল। এ কারণে আমরা মামলাটি পুনঃতদন্তের আবেদন করেছিলাম।’

আরও পড়ুন: ‘মারতো আর বলতো নিউজ করবি কি-না বল’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের