ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৬:০৬আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৬:০৬

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান এপিবিএন-৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছয়টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দা, দুটি কাঠের বাটযুক্ত ছুরি এবং আটটি লোহার রডের তৈরি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মো. কামরান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোররাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এফডিএমএন ক্যাম্প-০৯-এর সি/১৬ ব্লকের কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে এসব রোহিঙ্গা ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।’

গ্রেফতারকৃতরা হলো– উখিয়ার বালুখালী সি/১৫ ক্যাম্পের মুক্তার আহমদের ছেলে ওমর ফারুক (১৯), মৃত আব্দুস সালামের ছেলে মুক্তার আহমদ (৫০), নুর আলমের ছেলে মোহাম্মদ সলিম (৩৮), লিয়াকত আলীর ছেলে মো. আরাফাত (২৫) এবং সৈয়দ হোসেনের ছেলে মনসুর আলম (২৫)।

এএসপি মো. কামরান হোসেনের দাবি, গ্রেফতার ওমর ফারুক, মুক্তার আহমদ, মোহাম্মদ সলিম কথিত আরসার অন্যতম নেতা ডা. ওয়াক্কাস ওরফে নুর কলিমের ঘনিষ্ঠ সহচর এবং ওই সংগঠনের সদস্য। এ ছাড়াও মো. আরাফাত কথিত আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী। অপরজন মনসুর আলম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং কথিত আরসার সদস্য। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইন মামলা রুজু করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি