বেগমগঞ্জে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ২১:৩৩আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৩

নোয়াখালীর বেগমগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

ঘটনার বিষয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে আরিফের (২১) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূর। সম্পর্কের সূত্রে আরিফ তাকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করে। ভিকটিমের বিয়ের পরও ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। তার পরিবারের কাছ থেকেও নগদ অর্থ হাতিয়ে নেয় আরিফ। পরে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এসপি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান