সড়কের ২০ ফুট নিচে পিকআপ পড়ে পর্যটক নিহত

বান্দরবান প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৭:৫০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:৫০

বান্দরবনের থান‌চি-আলীকদম সড়কের থান‌চির ২৮ কি‌লো নামক স্থানে পাহাড়ি ঢালু পথ বে‌য়ে নামার সময় এক‌টি পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে আবুল কালাম (২৭) নামের এক পর্যটক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দি‌কে দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- এরশাদ মিয়া (২৩), শহীদুল্লাহ (২৪), শাহাদাত (২৫), আয়াত উল্লাহ (১৭), আবদুল্লাহ (২০), আরিফ (২০), আশিক উল্লাহ (১৭) ও তানজীম (২৫)। তা‌দের সবার বাড়ি কক্সবাজারের রামুতে। বাকি দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে এক‌টি পিকআপ কক্সবাজারের রামুতে যায়। সেখান থেকে পিকআপ‌টি ২০ পর্যটক নি‌য়ে আলীকদম হ‌য়ে থান‌চির উদ্দেশে রওনা হয়। এ সময় থান‌চির কাছাকাছি ডিম পাহাড় এলাকার কাছে ২৮ ‌কি‌লো‌তে পৌঁছা‌লে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ‌টি আনুমানিক ২০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। প‌রে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে আলীকদ‌মে নি‌য়ে যায়। আলীকদম থেকে তা‌দের সবাইকে চট্টগ্রাম পা‌ঠানো হয়। চট্টগ্রাম নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

থান‌চি থানার এসআই মো. আমান জানান, দুর্ঘটনায় আহতসহ ২০ পর্যটক‌কে উদ্ধার ক‌রে আলীকদম নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া আহত চালক ও হেলপার‌কে থান‌চি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের