কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

কুমিল্লা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২২:৪৮আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:৪৮

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় সিলেটগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৬৯১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি সিএনজিটিকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হব। এছাড়াও ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।’

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। যারা মারা গেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো।’

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি