বেগমগঞ্জে হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনায় সুজনের স্বীকারোক্তি 

নোয়াখালী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ০১:৪০আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:৪১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পূজামণ্ডপ, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালানোর ঘটনায় আব্দুর রহিম সুজন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে নোয়াখালী  আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রহিম সুজন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের খালপাড় ইউসুফ মিয়ার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বাড়ি থেকে লুণ্ঠিত লাক্স সাবান ছয়টি, টুথপেস্ট ছয়টি, দুধের প্যাকেট একটি, শ্যাম্পু ১৩টি, কফি, ডিটারজেন্ট পাউডার চারটি, ভিম সাবান তিনটি ও হুইল সাবান একটি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম