হাটহাজারীতে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি 
২২ অক্টোবর ২০২১, ১০:০৩আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০:০৩

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো. কফিল উদ্দিন লতিফীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মিরসরাই পৌর সদর থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, হাটহাজারীতে মন্দিরে ভাঙচুর ও সহিংসতার মামলায় জামায়াত নেতা কফিল উদ্দিন লতিফীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাটহাজারী থানার এসআই আকরাম হোসেন বলেন, হাটহাজারী থানা এলাকায় মন্দিরে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গত ১৪ অক্টোবর মামলা দায়ের করা হয়। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলে ২০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় জামায়াত নেতা কফিল উদ্দিন লতিফীকে মিরসরাই থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। 

এর আগে, গত ১৭ অক্টোবর হাটহাজারী থানা এলাকায় মন্দিরে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ফকির আহম্মদ (৬০), যুগ্ম আহবায়ক মো. জাহিদ হুসাইন (৩০) ও বিএনপি নেতা নজরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছিল মিরসরাই থানা পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী