পূজার সময় গুরুতর আহত ৩ জন সুস্থ আছেন: মিটফোর্ড পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ১৫:১৫আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫:১৫

দুর্গাপূজার সময় রাজধানীর তাঁতিবাজারে দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত পাঁচজন চিকিৎসা নিয়েছেন স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে। গত ১১ অক্টোবর ঘটনার পর সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান এবং ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি আছেন। তারা বর্তমানে সুস্থ আছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত পাঁচ জনের মধ্যে দিপ্ত দে এবং সাগর ঘোষ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। তবে বাকি তিনজন সংকটাপন্ন ছিলেন। তারা হলেন— খোকন, রমিজউদ্দিন এবং ঝন্টু। তারা তিনজনই সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক মো. মোত্তালেব হোসেনের অধীনে চিকিৎসাধীন ছিলেন। 

হাসপাতালের পরিচালক জানান, গুরুতর আহত তিনজনের অস্ত্রোপচার ভর্তির দিনই করা হয়। এর পরদিন স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনে আসেন এবং রোগী ও রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় সরকারিভাবে বহনের নিদের্শ দেন। বর্তমানে রোগীরা সুস্থ আছেন এবং বাসায় চলে যাওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী